শরীয়তপুরের সখিপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। গত ২৫ নভেম্বর রাতে সখিপুরের ডাকবাংলো এলাকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি ইসমাঈল হোসেন তানিশার বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোশাররফ মোস্তাকার, জাবু বয়াতী, নাইমুল সিকদার, নওশাদ মল্লিক, বাদশা সিকদার, ইমামুল মাজি, কালু ঢালী, মান্নান ওজি, হুমায়ুন ছৈয়াল ও আজাহারুল সরকার। তাঁরা সবাই সখিপুর এলাকার বাসিন্দা।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। জুয়া ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।