Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে পারাপার হচ্ছে যাত্রীবাহী ও অন্য বাহ গাড়িকারী

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ের মধ্যে সেতু দিয়ে চলাচল করেছে ২২ হাজার ৭০৩ টি যানবাহন।
শুক্রবার (০৮ জুলাই) বেলা ১২ টায় মুঠোফোনে এ তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।
তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করছে। গতকাল বৃহষ্পতিবার সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ২২ হাজার ৭০৩ টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, জাজিরা প্রান্তে কোন যানবাহনের চাপ নেই। তবে মাওয়া প্রান্তে সকাল ১১ টার পর কিছু টা চাপ তৈরি হয়েছে।
এদিকে কুরবানীর ঈদকে সামনে রেখে পদ্মা সেতু দিয়ে পারাপার হচ্ছে কুরবানীর গরু গাড়িও যাত্রীবাহী বাস কোন প্রকার ভোগান্তি ছাড়াই অল্প সময়ে দক্ষিণ অঞ্চল তথা শরীয়তপুর থেকে ঢাকা পাড়ি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন গরু ব্যবসায়ী ও বাসের চালকরা পাশাপাশি কোথাও চাঁদাবাজদের খপ্পরে না পড়ায় ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
শরীয়তপুর পুলিশ সুপার মো:  আশরাফুজ্জামান বলেন এ বছর মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু চালু করায়  এলাকায়
 কোন প্রকার চাঁদাবাজি করতে না পারে সেই লক্ষ্যে কাজ করছে জেলা পুলিশ কাজ করছে। পাশাপাশি জেলার বিভিন্ন গরুর হাট বাজারে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান জেলা পুলিশ এর ফলে  গতবছরের তুলনায় এ বছর নির্বিঘ্নে নিশ্চিন্তায় ব্যবসায়ীরা গরুহাট বাজারে নিয়ে বিক্রি করছেন। কোন প্রকার ভোগান্তি ছাড়াই জাজিরা টোল প্লাজা দিয়ে পাড়াচ্ছে হাজার হাজার পন্যবাহী ও যাত্রীবাহী গাড়ি। কেউ চাঁদাবাজি করতে আসলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।