Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

একমাত্র ডামুড্যা উপজেলাকেই ভূমহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল

শরীয়তপুরের  ডামুড্যা উপজেলায় গৃহহীন পরিবারের আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর উপলক্ষে প্রস্তুতি সম্পূর্ণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান । আজ আশ্রায়ন প্রকল্প এলাকায় এসে তাদের খোঁজখবর নেন উপজেলা প্রশাস।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা খান জানান, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য জমি ও ঘর প্রদানের কার্যক্রমটি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পুরণ করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একমাত্র ডামুড্যা উপজেলাকেই ভূমহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল

তিনি আরও বলেন, বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আওতায় দেশজুড়ে আশ্রয়ণের ঘরের কাজ চলমান রয়েছে ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়ণে প্রথম , ২য় , তৃতীয় ধাপে মোট উপজেলায় ইতোমধ্যে ২১৩টি দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের ঠাঁই হয় দুইশতক জায়গায় নির্মিত ঘরে।