টোল টাকা কমানো, শরীয়তপুর থেকে পদ্মা সেতুর সংযোগ সড়ক পর্যন্ত সড়কটি চার লেন, টোল প্লাজার নাম পরিবর্তনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১২ টায় পদ্মা সেতু জাজিরা টোল প্লাজার সামনে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়। ভালোবাসার মূল্যায়ন চাই শরীয়তপুরের উন্নায়ন চাই ব্যনারে মানববন্ধন টি করেছে শরীয়তপুরের সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পদ্ম পাড়ের মানুষ বাপ দাদার বিটামাটি ছেড়েছি পদ্মা সেতুর জন্য। এই সেতু পাড় হয়ে জেলার সহ বিভিন্ন জেলার মানুষ নির্বিগনে চলাচল করতে পারে। বিশেষ করে আমাদের এই জেলার মানুষ ঢাকা গিয়ে পড়াশোনা, চাকরিবাকরি সহ ভিন্ন ভাবে উপকৃত হবে। কিন্তু আমাদের এই উপকারটা হচ্ছে না। কারণ পদ্মা সেতু পাড় হয়ে জেলা শহরে যেতে রাস্তা সরু হওয়ার কারনে দুই থেকে তিন ঘন্টা চলে যাচ্ছে। যানযোটের শিকার হচ্ছে শরীয়তপুর বাশী। তারপরও যেতে পারছে না। এছাড়া পদ্মা সেতুর দিয়ে ঢাকা যেতে যেই গাড়ি ভাড়া করা হয়েছে তাও অনেক বেশি। আমরা চাই শরীয়তপুরের ভাড়া কমানো হক। পাশাপাশি চার লেনের রাস্তা ও ব্রিজ কালভাটের কাজ দ্রুত সময়ের মধ্যে করার দাবী জানায়। আমরা যেই ভালসবাসা দিয়েছি তার মূল্যায়ন আমরা পেতে চাই। এ সময় প্লেকার্ড হাতে কয়েক শত লোক মানববন্ধনে দাড়ায়।
প্লেকার্ডে নাওডোবা প্লাজা দেখতে চাই, রাস্তা ঘাট কালভার্ট চাই, ভালোবাসার মূল্যায়ন চাই শরীয়তপুরের উন্নায়ন চাই সহ বিভিন্ন লেখা লিখে দাড়ায় তারা।