Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

জাজিরায় আশ্রয়ণ প্রকল বিষয়ে উপজেলা প্রশাসনের সাংবাদিক সম্মেলন

শরীয়তপুর জাজিরায় মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের (২য় ধাপে) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে, জাজিরা উপজেলা প্রশাসন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সাংবাদিক সম্মেলন করেন।

বুধবার (২০ জুলাই) বেলা ১১টার সময় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল।

এসময় ভূমিহীন ও গৃহহীনদেরকে আশ্রয়ণের আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবগত করেন বলেন আগামী ২৭ জুলাইর মধ্যে জাজিরার সকল ভূমিহীন ও গৃহহীনদের তালিকা প্রনয়ণ করে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

এর ফলে পরবর্তীতে আগত আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাজিরা উপজেলাকে ভূমিহীন বিহীন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। তবে জাজিরা পৌরসভা আপাতত এ আশ্রয়ণ প্রকল্পের আওতার বাইরে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জব্বার আলী আকন, পৌর মেয়র ইদ্রিস মাদবর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বশার, উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার সহ অন্যান্যরা।