Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

নড়িয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রাব্বী ঢালী

শরীয়তপুরের নড়িয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাব্বী ঢালী।

 

 

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ. এম. জাকির ও সদস্য সচিব সোহেল তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

বিজ্ঞপ্তিতে মিজানুর রহমান সাত্তারকে নড়িয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে সংগঠনের স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে তাঁর ভূমিকা পালনের সুযোগ তৈরি হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মিজানুর রহমান সাত্তার বলেন, “নড়িয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ছাত্রদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে দায়িত্ব পালন করব।”

তিনি আরও বলেন, “নড়িয়া পৌরসভা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে চাই।”