Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

পদ্মা সেতুতে তিন দিনে ৮ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ৮০০ টাকা আদায় হয়েছে।

পদ্মা সেতুতে গত তিন দিনে ৬৩হাজার ৪৭৪টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৮ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ৮০০ টাকা। এ হিসাব গত শুক্রবার রাত ১২টা থেকে রবিবার বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আজ রবিবার রাত ১১টা ৫৯ মিনিট ১ কোটি ৪৬ লাখ ১০হাজার ৮৫০ টাকা আদায় হয়েছে।গাড়ি পাড়া পার হয়েছে ১১হাজার৯৫৪টি। আজ সোমবার বিকাল ৬টায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (আবুল কালাম) এসব তথ্য নিশ্চিত করেছে।

পদ্মা সেতুতে শুক্রবার ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এ পর্যন্ত এক দিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। আর সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায়ের রেকর্ড। শনিবার ১৯ হাজার ৭৯৭টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৩০০ টাকা। রবিবার ১১ হাজার ৯৫৪টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।

এর আগে গত ১ জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। ওই দিন সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৩৯৮টি।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুলাই সকাল ছয়টা থেকে যানবাহন চলাচল শুরুহয়। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।

পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এ সেতু দিয়ে দিনে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে।