Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামমঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরির ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে। নির্বাচনের পর বিএনপি সরকার আবারও বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি ও সিন্ডিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করছে দলটি।’তিনি বলেন, ‘এখন বিদেশে আওয়ামী লীগ আর দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট হয়ে গেছে।’জাতীয় নাগরিক পার্টি, শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক এড. মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সবুজ তালুকদারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব ঋয়াজ মোর্শেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ স্থানীয় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।