ইউক্রেনের গ্র্যাড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের তিনটি প্লাটুন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ শনিবার এ তথ্য জানান বলে রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে।
ইগর কোনাশেনকভ জানান, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের তিনটি জনবহুল এলাকায় এসব গ্র্যাড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করা হয়।
ইগর কোনাশেনকভ বলেন, গ্র্যাড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের তিনটি প্লাটুন, এমস্টা-এস স্ব-চালিত বন্দুকের তিনটি আর্টিলারি প্লাটুন এবং এমস্টা-বি আর্টিলারি সিস্টেমের ১০ প্লাটুন অ্যাডামোভকা, স্লাভিয়ানস্ক এবং সেভারস্ক এলাকায় ধ্বংস করা হয়েছে।
এছাড়া রাশিয়ান বাহিনী ডি-২০ হাউইটজারের ২৪টি আর্টিলারি প্লাটুন, ১৫টি গোজদিকা স্ব-চালিত আর্টিলারিসহ বিপুল সংখ্যক গোলাবারুদ ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।