আজ বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের পর শরীয়তপুরে জেলা প্রশাসক ১৩৮ জনের মাঝে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করেছেন। এ পর্যন্ত শরীয়তপুর জেলায় ২৩৩০ জনের মাঝে চাবি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক। ডামুডা উপজেলায় এ পর্যন্ত ২১৩ টি ভূমিহীন ও গৃহীনদের মাঝে জমি এবং ঘর হস্তান্তর করেছেন। আজ ডামুডায় ৩১জনকে ভূমিহীন ও গৃহীনদের মাঝে জমি এবং ঘর হস্তান্তর করেছেন জেলা প্রশাসক পারভেজ হাসান। এর ফলে ডামুডা উপজেলায় আর কোন ভূমিহীন নাই বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান।
শরীয়তপুর জেলায় একমাত্র ডামুড্যা উপজেলাকেই ভূমহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী । আজ শরীয়তপুর জেলায় ১৩৮ জনের মাঝে ভূমি ও ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্ডা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা খান, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা সৈয়াল।