পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে টিকটক করার অপরাধে গ্রেপ্তার বাইজিদ তালহাকে (৩০) ৭ দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়েছে। বুধবার তার আইনজীবী শরীয়তপুর চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে জামিন চাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার এজার ও আদালত সূত্র জানায়, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে জাজিরা প্রান্তের একটি রেলিংয়ের নাট খুলে ফেলেন বাইজিদ তালহা নামের এক যুবক। তা ভিডিও করে টিকটক একাউন্টে ছরিয়ে দেয়া হয়। ওই ভিডিও ছরিয়ে পরলে তোলপার শুরু হয়। পরে সিআইডি পুলিশ সন্ধ্যায় তাকে ঢাকার পল্টন এলাকা থেকে আটক করেন।
পরে সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিন থানায় ২৬ জুন দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ওই যুবককে সহযোগিতা করায় মামলায় আরো আসামী করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক তরুনকে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। এ ঘটনার পর থেকে কয়সার পলাতক রয়েছেন।
ঘটনা তদন্ত করার জন্য সিআইডি পুলিশ বাইজিদ তালহাকে রিমান্ডে নেয়ার আবেদন করে। আদালত গত ২৭ জুন তার ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ হলে বুধবার তাকে আদালতে উপস্থাপন করা হয়। এরপর তার আইনজীবি শহীদুল ইসলাম সজিব ওই যুবকের জামিনের আবেদন করেন। আদালত শুনানী শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামী পক্ষের আইনজীবি শহীদুল ইসলাম সজিব বলেন,জামিন চাওয়া প্রত্যেক আসামীর অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেন নি। আমারা ন্যায় পেতে উচ্চ আদালতে যাব।
শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন,সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে
আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আসামী এখন শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।