ঈদুল আজহা উদযাপন করছে সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা
শরীয়তপুরের প্রায় ২০ টি গ্রামের কিছু সংখ্যক মানুষ আজ শনিবার (৯ জুলাই ) ঈদুল আজহা উদযাপন করছে। এরা সবাই সুরেশ্বর দরবার শরীফের অনুসারী। প্রতিবছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখেই এবারও ঈদুল আজহা উদযাপন করছে তারা।
আজ শনিবার (৯ জুলাই ) সকাল সারে ৯ টায় দরবার শরীফ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
সুরেশ্বর দরবার শরীফের গদীনশীল পির সাহেব ছৈয়দ শাহ নুরে কামাল নুরী এর ভাই ছৈয়দ শাহ নুরে বেলাল নুরী ঈদের নামাজে ইমামতি করেন।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে থাকা সুরেশ্বর দরবার শরীফের মুরিদরা একই সময়ে ঈদ পালন করবে। সুরেশ্বর দরবার শরীফের সব মুরিদ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইদ উদজাপন করে থাকে। দরবার শরীফের অনুসারীরা প্রয় শত বছরের অধিক সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে