শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে পাশে অটোরিকশা অটোবাইক, সিএনজি মালিক শ্রমিক নেতারা ষ্ট্যান্ড করার দাবিতে মানববন্ধন, ক্ষোভ মিছিল করেছেন। অটো বাইক , পিএনজি,টেম্পু ,রিক্সা, অটোরিকশা, মোটর সাইকেল, মালিক সমিতি ঐক্য পরিষদ আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে ভেদরগঞ্জ উপজেলা চত্বরে অবস্থান করেন এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন শ্রমিক নেতারা। উপজেলা চেয়ারম্যান হুমায়ুন মোল্লা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আব্দুল্লাহ আল মামুন এর আশ্বাসের ভিত্তিতে তারা বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করেন। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভেদরগঞ্জ উপজেলার প্রায় এক হাজার মালিক ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। দাবি না মানা হলে আগামীতে আরো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মালিক সমিতির সভাপতি নুরুজ্জামান রাড়ি , সাধারণ সম্পাদক আঃ কাদির সিকদার।