Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

শরীয়তপুরের ভেদরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়ণের ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাস।

শরীয়তপুরের ভেদরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়ণ তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর উপলক্ষে প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাস।

বুধবার (২০ জুলাই) বেলা ১২টার সময় উপজেলা শহিদ আক্কাস-শহিদ মহিউদ্দিন সম্মেলন কক্ষের হল রুমে এক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লা আল মামুন জানান, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য জমি ও ঘর প্রদানের কার্যক্রমটি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পুরণ করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আওতায় দেশজুড়ে আশ্রয়ণের ঘরের কাজ চলমান রয়েছ্ ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়ণে প্রথম ধাপে ৩৬০টি ২য় ধাপে ২৩৯টি তৃতীয় পর্যায়ের ২৫টি ঘর সহ মোট উপজেলায় ইতোমধ্যে ৬২৪টি দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের ঠাঁই হয় দুইশতক জায়গায় নির্মিত ঘরে।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শাফিউল মাজলুবিন সহ প্রমুখ।