র্যাব-৮, সিপিসি-৩,মাদারীপুর ক্যাম্প কর্তৃক গোপালগঞ্জ জেলার সাতপাড় হতে বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। এলিট ফোর্স র্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে একজন মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাহাকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সহকারি পুলিশ সুপার তুহিন রেজা এর নেতৃত্বে অদ্য ১৩ জুলাই ২০২২ইং তারিখ ১৭.৫০ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ০৯ নং সাতপাড় ইউপি সাতপাড় সাকিনস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে যাওয়ার গেটের সামনে পাঁকা রাস্তার উপর উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মানিক মন্ডল(২২), পিতা-উত্তম মন্ডল, মাতা-মৃতা রিনা মন্ডল, সাং- সাতপাড়(ওয়ার্ড নং-০৩), থানা ও জেলা-গোপালগঞ্জ‘কে বিদেশী মদসহসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদের নিকট হতে ০৮ বোতল বিদেশী মদ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১ সীমকার্ড এবং মাদক বিক্রিত নগদ ১,৬০০/- উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দেশী বিদেশী মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত বিদেশী মদ ও অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।