Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

শরীয়তপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

যুবসমাজকে মাদকমুক্ত রাখা, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে শরীয়তপুরে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট (সিজন-১)’ এর উদ্বোধন করা হয়েছে।

 

 

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় শরীয়তপুর সদর উপজেলার বেড়াচিকন্দী এলাকার চোকদার বাড়ি মাঠে বেড়াচিকন্দী যুবসংঘ ও এলাকাবাসীর উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয়৷

 

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির অর্থবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংগঠক দুলাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ইজাজুল হক মামুন, ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার জলিল কোতোয়াল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য। ফুটবল তরুণদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।