একদিনের আন্তর্জাতিক ক্রিকেট আগের রেকর্ড ভেঙে ৪৯৮ রান করে ইতিহাস গড়ল ইংল্যান্ড। এতদিন ওয়ানডে ক্রিকেটে ইংলিশদের গড়া ৪৮১ রানই ছিল দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। এবার নিজেদের সেই বিশ্ব রেকর্ড ভেঙে নেদারল্যান্ডেসর বিপক্ষে নতুন এ রেকর্ড গড়ল ইংলিশরা।
শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৯৮ রানের পাহাড় গড়ে সফরকারী ইংল্যান্ড।