Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

পদ্মা সেতুতে গত ২৪ ঘন্টায় ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে

শরীয়তপুরের জাজিরা ঈদের দিন টোল প্লাজা দিয়ে গাড়ি পারাপার  হচ্ছে নির্বিঘ্নে নেই কোন যানজট নেই কোন চাঁদাবাজি আশঙ্কা এমনটাই জানালেন পন্য বাহী ও যাত্রীবাহী চালকরা। তবে অন্যান্য দিনের তুলনায় আজ ঈদের দিন রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। এদিকে পদ্মা সেতুতে গত ২৪ ঘন্টায় ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৯ হাজার ৭৯৩ টি যানবাহন পাড়াপাড় হয়।
রবিবার (১০ জুন) সকাল ১১ টায় মুঠোফোনে এই তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।
তিনি বলেন, নিরবিচ্ছিন্ন ভাবে পদ্মা সেতু দিয়ে যানবাহন পাড়াপাড় হচ্ছে। গতকাল শনিবার সর্বাধিক ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা টোল আদায়করা হয়েছে। এ সময় ১৯ হাজার ৭৯৩ টি যানবাহন পাড়াপাড় হয়েছে।