Friday, 20th November, 2026
Friday, 20th November, 2026

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গণধোলাই, চিকিৎসা শেষে কারাগারে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও উপ-ক্রিয়া বিষয়ক সম্পাদক বায়েজিদ কোতয়ালকে গনধোলাই দিয়ে পুলিশ সোর্পদ করেছে সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইন্সটিটিউটের সামনে তাকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডোমসার জগৎচন্দ্র ইন্সটিটিউটের সামনে বায়েজিদ কোতোয়ালকে গনধোলাই দেন সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশ ডেকে তাকে আইনের হাতে সোপর্দ করা হয়। তবে পুলিশ জানায় বায়েজিদ কোতোয়ালের সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এ নিয়ে মামলাও রয়েছে। সেই বিরোধের জেরে তাকে মারধর করা হতে পারে বলে জানিয়েছেন পুলিশ। পরে পুলিশ তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেন।

 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, তাদের মধ্যে পূর্বের বিরোধ ছিলো এবং মামলা চলমান রয়েছে। আমরা ৯৯৯ এ কল পেয়ে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠিয়েছি।