Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তামিম (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তামিম ওই গ্রামের সুজা মিয়ার ছেলে।

বেতকাপা ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায় তামিম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।