পদ্মা সেতুর টোল প্লাজার সামনে এক নবজাতক পুত্র শিশুর জন্ম হয়েছে। সোমবার (০৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে এ নবজাতকের জন্ম হয়। প্রসূতির নারীর নাম হাসি বেগম।তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিশরশ্মি গ্রামের আলী হাসানের স্ত্রী। ওই দম্পতি বিজিবি সদস্য।
পদ্মা সেতুর দক্ষিণ থানা সুত্রে জানাগেছে, হাসি বেগমকে সকালে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্য সন্তান প্রসাবের জন্য নেওয়া হয়েছিলো। পদ্মা সেতুর সামনে টোল প্লাজার সামনে আসলে তার প্রসাব ব্যাথা শুরু হয়ে যায়। পরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ফায়ার সার্ভিসের একটি কক্ষে নিয়ে তার সন্তান প্রসাব করানো হয়।
পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, এক নারী সকালে বাড়ি থেকে ঢাকার উদ্দ্যেশে সন্তান প্রসাবের জন্য যাচ্ছিলো। পরে পদ্মা সেতুর কাছে আসলে ওই নারীর প্রসাব বেদনা শুরু হয়। সেখানেই একটি পুত্র সন্তান জন্ম দেয়। তাকে আমরা বাড়ি পর্যন্ত পৌছে দিয়ে এসেছি। মা ও সন্তান উভয়ই সুস্থ আছে।