ভোগান্তী ছাড়া ই এ দ্রুত পাড় হতে পারবো ভাবি নি। যশোর থেকে গরু নেয়ে ঢাকা যেতে হলে আগে দুই থেকে তিন দিন পাড় হয়ে যেত কখনও কখনও গরু মারা যেত। আর এখন আসলে শো করে চলে যেতে পারবো এটা ভাবি নি যশোর থেকে গরু নিয়ে ঢাকায় যাওয়া ব্যবসায়ী আক্কাস মিয়ে কথা গুলো বলেন। জানা যায়, ঈদুল আযহা কে সামনে রেখে যশোর, রাজবাড়ী, ফরিদপুর, বরগুনা, পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের ২১ টি জেলা থেকে গরু ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে যায়। তাদের বাংলাবাজার শিমুলিয়া, দৌলতদিয়া পাটুরিয়া, নরসিংহপুর চাঁদপুর ফেরি ঘাটে পাড়াপাড় হতে হত। যান যটের কারণে তাদের দুই থেকে তিন দিন পাড় হয়ে যেত। সেতু কতৃপক্ষ সূত্রে জানা, প্রথমদিন রবিবার ২৪ ঘণ্টায় মোটরসাইকেল ৭৫ ভাগ পাড়াপাড় হয়। কিন্তু মোটরসাইকেল বন্ধ থাকায় টোল আদায় কমে যায়। এর আগে উদ্বোধনের পরদিন রবিবার সকাল ৬টা থেকে স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ২৫ জুন পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরেজমিনে ঘুরে দেখা যায়, টোল প্লাজায় নেই কোন যানযট নেই। আসলে ই টোল দিয়ে পাড় হয়ে যাচ্ছ সেতু। বিশেষ করে গরু গাড়ি কোন সিরিয়াল নেই। ব্যবসায়ীরা বলেন, আমাদের আগে ঢাকার বাজার ধরতে হলে ঝুকি নিয়ে আসতে হত। গরু লালন পালন করে সেখানে ই ফরিয়াদের কাছে বিক্রি করে দেওয়া হত। কারণ গরু একটু এদিক সেদিক হলে ই মারা যায়। তাই ঝুঁকিতে যেতাম না। যে যেই দাম বলত সেই দামে ই গরু বাড়ি থেকে বিক্রি করে দিতাম। এতে গরু লালন পালন করে তেমন লাভ হত না। তবে এবার পদ্মা সেতু হওয়াতে ঢাকায় দ্রুত সময়ে মধ্যে গরু নিয়ে যেতে পারছি। আর যেই ঝুঁকি ছিল তাও নেই। যশোর থেকে আসা গরু ব্যবসায়ী লুৎফর বয়াতি বলেন, আমি এই রুটে নতুন না। ত্রিশ বছর ধরে গরুর ব্যবসা করি। ফেরি ছাড়া যাওয়ার কোন রাস্তা আমাদের ছিল না। হয়ত পাটুরিয়া বা শিমুলিয়া অথবা চাঁদপুর ঘাট আমরা ব্যবহার করতাম। এতে এলাকা থেকে গরু কিনে ঢাকায় যেতে যেই সমস্যা হত তার থেকে বেশি সমস্যা হত ফেরি ঘাটে। দিনের পর দিন বসে থাকতে হত। আবার গরম পড়লে গরু অসুস্থ হয়ে মারা পর্যন্ত যেত। পদ্মা সেতু হওয়াতে এখন আর সেই সমস্যা টি হবে না। আস আর পদ্ম সেতু পাড় হয়ে চলে যাব। পুরো রাস্তায় কোথাও কোন যানযট পড়ে নি। গরু ব্যবসায়ী রাজন হোসেন বলেন, প্রতিবছর দশ থেকে পনের টা গরু আমার নিজের পালে হয়। সেগুলো আমি ওখান থেকে ই বিক্রি করে দিতাম। অনেক ঝামেলা হত গরু নিয়ে ঢাকা বা অন্য কোথাও যেতে। কিন্তু এবার পদ্মা সেতু হওয়াতে তা নিয়ে আমি নিজে ই গরু নিয়ে ঢাকায় যাচ্ছি। আশা রাখি ভালো ব্যবসা হবে। এগুলো বিক্রি করতে পারলে আগামী বছরের জদ্য আরোও বেশি গরু লালন পালন করবো। পদ্মা সেতু জাজিরা পয়েন্টের টোল ম্যানেজার কামাল হোসেন বলেন, পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে নেই যানজট। নিরবিচ্ছিন্ন ভাবে পাড় হয়ে যাচ্ছে গাড়ি। প্রতিদিন ই আসছে গরুর গাড়ি। টোল দিয়ে ই পাড় হয়ে যাচ্ছে পদ্মা সেতু।