Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় যানবাহনের চাপ নেই, টোল আদায়ে গতি বেড়েছে

আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর শহর থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসের সুপারভাইজার মো. নূরুল ইসলাম বলেন, সকাল ৭টা ৫ মিনিটে তাঁদের বাস ঢাকার কদমতলীতে পৌঁছায়। পরে সকাল সোয়া আটটায় বাসটি যাত্রী নিয়ে আবার ফরিদপুরের উদ্দেশে রওনা দেয়। পদ্মা সেতু পার হয়ে সকাল ১০টায় বাসটি ফরিদপুর পৌর বাসস্ট্যান্ডে পৌঁছে গেছে।

বরিশাল থেকে মাইক্রোবাসে ঢাকা যাচ্ছেন আবদুল হক (৪৫)। তিনি বলেন, ‘টোল দিতে মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছে। গতকাল অনেক ভিড় ছিল শুনেছিলাম। কিন্তু আজ খুব ভালোভাবে টোল দিতে পেরেছি।’