পদ্মা সেতুতে গত ২৪ ঘন্টায় ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৪ হাজার যানবাহন পাড়াপাড় হয়। বৃহষ্পতিবার (৩০ জুন) বিকেল ৪ টায় মুঠোফোনে এই তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন। তিনি বলেন, নিরবিচ্ছিন্ন ভাবে পদজমা সেতু দিয়ে যানবাহন পাড়াপাড় হচ্ছে। আমরা এখন তারিখের হিসেব তারিখে ই শেষ করা হবে। আগে সকাল ৬ টা থেকে পর দিন ৬ টা পর্যন্ত হিসেব করা হত। এখন থেকে রাত ১২ টা থেকে পরের রাত ১২ টা পর্যন্ত হিসেব করা হবে। সেই হিসেবে গত ২৪ ঘন্টায় ১ কোটি ৯২ লক্ষ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। দ্বিতীয় দিন ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পারাপার হয়েছে। তৃতীয় দিন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এসময় ১৪ হাজার ৪৯৩টি গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়েছে।