পদ্মা সেতু উদ্বোধনের পর শরীয়তপুর থেকে ঢাকাগামী যাত্রীদের দূর্ভোগ
চরম আকার ধারণ করেছে। ঘন্টার পর ঘন্টা বাসষ্টান্ডে দাড়িয়ে থেকেও বাসে উঠতে
পারছে না যাত্রীরা। বাসের সংকট, অপ্রশস্ত সড়ক ও স্থানীয় বাস মালিক সমতির খাম
খেয়াপনাকেই দায়ী করছেন সাধারণ মানুষ।
পদ্মাসেতু খুলে দিলে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তানের
আশায় বুক বেধেছিল শরীযতপুরবাসী। ২৫ জুন সেই স্বাপ্নের পদ্মা সেতু
উদ্বোধন করেছেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতু দিয়ে যানবাহনও চলাচল
শুরু হয়েছে। কিন্তু শরীয়তপুরের মানুষের ভাগ্যের কালো মেঘ কাটেনি। বাধ্য হয়ে
মাঝিরঘাট দিয়ে জীবনের ঝুকি নিয়ে লঞ্চে ও সি-বোর্ড দিয়ে যাতায়াত করছে
যাত্রীরা।
এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছে, শরীয়তপুর থেকে পদ্মাসেতুর এপ্রোচ পর্যন্ত ২৯
কিলোমিটার সড়ক অত্যন্ত সরু। একটি বাস আসলে অপরদিক থেকে আসা
বাসটিকে সাইড দিতে পারে না। এ কারণে বাস চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।
দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি প্রসস্ত করার দাবী জানান তারা।
জানা যায়, পদ্মা সেতু উদ্বোধন করার পরের দিন থেকেই শরীয়তপুর-ঢাকা বাস চলাচল
শরু হয়। ঢাকা থেকে বিআরটিসি বাস চলে যায় বিভিন্ন উপজেলায়। এরপরের দিন
বিআরটিসি বাস চলাচলে বাধায় দেয় শরীয়তপুর আন্তজেলা বাস ও মিনিবাস
মালিক গ্রুপের লোকজন। বিআরটিসি বাস থামিয়ে নামিয়ে দেয়া হয় যাত্রীদের।
আটকে রাখে বাস। পওে গত সোমবার বিকেলে জেলা প্রশাসকের সভাপতিত্বে
আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ৩টি উপজেলা থেকে ৬টি
বিআরটিসি বাস চালানোর সিদ্ধান্ত হয়। এখনো শরীযতপুর পরিবহন কে মালিক
গ্রুপ যাত্রী পরিবহন করাতে দিচ্ছেনা বলে অভিযোগ রয়েছে।
ডামুড্যা উপজেলা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এসেছে ডা. বিএম শাহজাহান
তিনি জানান, শরীয়তপুর বাসষ্টান্ডে তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাসের জন্য
অপেক্ষা করেছি। পরে হুরোহুরি করে একটি বাসে উঠেছিলাম। কিন্তু সিট না পেয়ে
নেমে এসেছি। এখন বাধ্য হয়ে জীবনের ঝুকি নেয় সি-বোর্ড দিয়েই পদ্মা
পাড়ি দিচ্ছি। আমাদের এক কষ্ট দেখার কেউ নেই।
ঢাকা হাই কোর্ট দেখে মামলার কাজে শরীয়তপুর কোর্টে এসেছিলেন কয়েকজন
এ্যাভোকেট। পদ্মা সেতুর সুফল শরীযতপুর বাসী পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন
করেন তারা। তারা বলেন, আমরা নিজেরাই স্বাক্ষি। এসে দেখলাম কত সরু রাস্তা।
একটি গাড়ি গেলে আরেকটি গাড়িকে সাইড দিতে পারে না। সময়মত
কোর্টে পৌছাতে পারলাম না। এখন বাধ্য হয়েই জীবনের ঝুকি নিয়ে সি-
বোর্ডে বাড়ি দিচ্ছি।
ঢাকা থেকে এসেছেন মো: দেলোয়ার হোসেন। ঢাকায় ফেরার জন্য বাসষ্টান্ডে
সকাল ৯টায় এসেছে দুপুর ১২ টা গড়িয়ে গেলেও কোন গাড়িতে উঠতে পারেননি
তিনি। পাশে থাকা শরীয়তপুর পরিবহনে উঠেছিল কিন্তু মালিক সমিতির লোকজন
ওই গাড়ি ছাড়তে না দেয়ায় নেমে এসেছে। এখন কি করবে বুঝে উঠছেনা সে।
পরিবহন মালিকেরা বলছেন, র্দীঘদিন এ জেলায় বাস চালিয়ে লক্ষ লক্ষ টাকা ক্ষতির
সম্মুখিন হয়েছে বাস মালিকরা। পদ্মাসেতু চালু হলে ব্যবসার নতুন দিগন্ত
উন্মোচিত হবে এমন আশায় মালিক গ্রুপের মালিকানায় শতাধিক নতুন বাস
প্রস্তুত করা হচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন থেকে শরীয়তপুর সুপার নামে
১৫টি গাড়ি শরীযতপুর যাত্রাবাড়ি রুটে চলাচল করছে। তবে এরুটে শরীয়তপুর
সুপার পরিবহন এখনো রুট পারমিট পায়নি। অল্প কয়েকদিনের মধ্যেই মালিক
গ্রুপের আরো বাস যাত্রী পরিবহন শরু করবে। তখন এ সমস্যা থাকবেনা।
শরীয়তপুর সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি ফারুক
আহমেদ তালুকদার বলেন, যাত্রীদের দুর্ভোগ আমাদের গাড়ির কারণে নয়। পদ্মাসেতুর
এপ্রোচ সড়ক থেকে শরীয়তপুর বাসষ্টান্ড পর্যন্ত সড়কটি অত্যন্ত সরু। এ সড়কে
একটি বাস গেলে পাশ দিয়ে একটি ভেন গাড়ি বা অটোও যেতে পারেনা। আমরা
বাধ্য হয়ে সেনা ক্যাম্পের ভিতর দিয়ে গণির মোড় হয়ে গাড়ি চালাচ্ছি। সে
সড়কেরও গণি মোড় থেকে সেনা ক্যাম্প পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক অত্যন্ত সরু।
একটি গাড়ি অপর গাড়িকে সাইড দিতে পারেনা। তাই দেড় ঘন্টার রাস্তায় সময়
লাগছে সাড়ে তিন চার ঘন্টা। একারণেই যাত্রীদের ভীর হচ্ছে। দ্রুত সরু রাস্তা
গুলোতে বিকল্প কোন ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।