পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়েজিদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জুন) বিকালে শরীয়তপুরের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহাঙ্গীর।
আজ সোমবার (২৭ জুন) তার রিমান্ড মঞ্জুর করা হয়। শরীয়তপুর জেলার পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তার বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ঐই মামলায় আজ রোববার বিকালে তাকে শরীয়তপুর আদালতে হাজিরা করে পুলিশ
সিআইডি জানায়, পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলা ওই যুবকের নাম বায়েজিদ তালহা। তার বাড়ি পটুয়াখালীতে। তিনি রাজধানীতে একটি বেসরকারি চাকরি করেন।
আটকের পর আজ সোমবার (২৭ জুন) রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, পদ্মা সেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা হয়নি।
তিনি বলেন, আমরা এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জেনেছি, এত বড় একটা স্থাপনার নাট-বল্টু হাত দিয়ে খোলা যাবে না। এটি একটি অন্তর্ঘাতমূলক কাজ। এর সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত যুবক বায়েজিদ তালহা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি পদ্মা সেতুর নাট খুললেন তা জানার চেষ্টা চলছে।
আটক বায়েজিদ এক সময় পটুয়াখালী জেলা ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে। তবে অনেক দিন ধরে পটুয়াখালীতে থাকেন না তিনি। বর্তমানে সপরিবারে ঢাকায় থাকেন তারা।
বায়েজিদের বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন গণমাধ্যমকে জানান, বায়েজিদ আগে পটুয়াখালীতে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে তিনি অনেকদিন ধরে এলাকায় থাকেন না। এখন ঢাকায় রাজনীতি করে কিনা তা জানি না। স্বেচ্ছাসেবক দলের এক সিনিয়র বড় ভাইয়ের সঙ্গে বায়েজিদ মিছিল-মিটিংয়ে অংশ নিতেন। তবে কোনো পদে ছিলেন না।
জেলা স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব গাজীর অনুসারী ছিলেন বায়েজিদ। তবে সে কোনো পদে ছিল না।
আরও পড়ুন: পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবক আটক
জেলার সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান মুক্তা জানান, বায়েজিদের পরিবার বিএনপির রাজনীতি করে। কিন্তু বায়েজিদ কী করতো সেটা জানি না।
একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান জানান, বায়েজিদের বাড়ির সবাই যেহেতু বিএনপি করে, সেহেতু তার ছাত্রদল করাটা স্বাভাবিক।
উল্লেখ্য, কাইসার ৭১ নামক একটি টিকটক অ্যাকাউন্টের লোগো লাগানো সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুটি নাট খুলছেন। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাঁহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডানহাতে নেন এবং আবার বাঁহাতের ওপর রাখেন।
তনি বলেন, আমরা এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জেনেছি, এত বড় একটা স্থাপনার নাট-বল্টু হাত দিয়ে খোলা যাবে না। এটি একটি অন্তর্ঘাতমূলক কাজ। এর সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত যুবক বায়েজিদ তালহা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি পদ্মা সেতুর নাট খুললেন তা জানার চেষ্টা চলছে।
আটক বায়েজিদ এক সময় পটুয়াখালী জেলা ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে। তবে অনেক দিন ধরে পটুয়াখালীতে থাকেন না তিনি। বর্তমানে সপরিবারে ঢাকায় থাকেন তারা।
বায়েজিদের বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন গণমাধ্যমকে জানান, বায়েজিদ আগে পটুয়াখালীতে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে তিনি অনেকদিন ধরে এলাকায় থাকেন না। এখন ঢাকায় রাজনীতি করে কিনা তা জানি না। স্বেচ্ছাসেবক দলের এক সিনিয়র বড় ভাইয়ের সঙ্গে বায়েজিদ মিছিল-মিটিংয়ে অংশ নিতেন। তবে কোনো পদে ছিলেন না।
জেলা স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব গাজীর অনুসারী ছিলেন বায়েজিদ। তবে সে কোনো পদে ছিল না।
জেলার সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান মুক্তা জানান, বায়েজিদের পরিবার বিএনপির রাজনীতি করে। কিন্তু বায়েজিদ কী করতো সেটা জানি না।
একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান জানান, বায়েজিদের বাড়ির সবাই যেহেতু বিএনপি করে, সেহেতু তার ছাত্রদল করাটা স্বাভাবিক।
উল্লেখ্য, কাইসার ৭১ (কধরংধৎ৭১) নামক একটি টিকটক অ্যাকাউন্টের লোগো লাগানো সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুটি নাট খুলছেন। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাঁহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডানহাতে নেন এবং আবার বাঁহাতের ওপর রাখেন।