Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

পদ্মাসেতুর উদ্বোধনে শরীয়তপুরে আনন্দ র‌্যালী, বাধভাঙা আনন্দ

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে ব্যর্নাঢ্য আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়। সকালে শরীযতপুর শহরের চৌরঙ্গী মোড় থেকে আনন্দ র‌্যালীটি বের হয়ে শরীয়তপুর ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রসাসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষথেকে তিন দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর উদ্বোধন ঘোষনার পর আনন্দে ফেটে পড়ে শরীযতপুরের সাধারণ মানুষ। প্রধfনমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নানা শ্লোগান দেয় তারা।
শরীয়তপুর শহরেরবাসিন্দা মো: সেলিম মাষ্টার বলেন, আজ আমরা আনন্দে আত্মহারা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়া ভাষা হারিয়ে ফেলেছি। এ নদীতে সেতু হবে, আর আমরা সে সেতু দিয়ে পার হবো- এটা কোনদিন বিশ^াস করতে পারিনি। প্রধানমন্ত্রীর ইচ্ছায় আজ সে সেতু উদ্বোধন দেখে গর্বে বুকটা ভরে গেছে।
শরীয়তপুর পৌরসভার ০১নং ওয়ার্ডের আব্দুর রব কোতোয়াল বলেন, আনন্দের কথা বলে বুঝানো যাবে না। আমরা ঢাকা শহরের অনেক কাছে থেকেও রাজধানীর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। শুধু একটি নদীর কারণে আমরা অনেক পিছিয়ে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিরার কারণে আজ আমরা গর্বিত।
শরীযতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিনা তাবুচ্ছুম বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে ছিলাম। সাভার থেকে ঢাকায় এসে বিভিন্ন কোচিং এ পড়া যায় । কিন্তু আমরা ঢাকার এতো কাছে থেকেও রাজধানীর কোন সুবিধা পেতাম না। আজ আমরা মুক্ত, আমরা সারা দেশের সাথে যুক্ত। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার বলেন, প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাতেই এ সেতু নির্মাণ করা সম্ভব হয়েছ্।ে তিনি বঙ্গবন্ধুর কন্য। তার সতাতা, সাহসিকতা ও দৃঢতা কারণে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সোনালী যুগের সুচনা হয়েছে।