Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন “পদ্মা সেতু ছবি ও কবিতা দেয়ালে,খেয়ালে”উপস্থাপন

 শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন “পদ্মা সেতু দেয়ালে,খেয়ালে” শিরোনামে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে ছবি ও কবিতা প্রদর্শনির আয়োজন করেছে। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পদ্মা সেতু নিয়ে ছবি আকা ও কবিতা লেখার আয়োজন করে উপজলা প্রশাসন। সেখান থেকে বাছাই করা ছবি ও কবিতা প্রদর্শনের জন্য শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে টাঙ্গানো হয়। পদ্মা সেতুতে ৪১টি স্প্যান। এজন্য বাছাই করা ৪১টি ছবি দেয়ালে লাগানো হয়। আর ২৫ জুন উদ্বোধন হবে, তাই ২৫ তারিখ ও ৬ মাসের ৬ মিলে ৩১টি কবিতা স্থান পেয়েছে দেয়ালে। পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র তারিকুল ইসলাম মুন্না পদ্মা সেতু নিয়ে লিখেছে কবিতা। দেয়ালে নিজের লেখা কবিতা মানুষ দেখছে,তা দেখে উচ্ছাসিত মুন্না। সে বলে,আমরা বিভিন্ন প্রতিযোগিতায় কবিতা লিখি। কিন্তু পদ্মা সেতুর উদ্বোধনের মুহুর্তে পদ্মা সেতু নিয়ে কবিতা লেখা অনেক আনন্দের।
তুলাতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী খাদিজা আক্তার বলে,বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি আমাদের মনের মনিকোঠায় আছেন। তার কন্যার নেতৃত্বে আমাদের পদ্মা সেতু নির্মান হয়েছে। তাই পদ্মা সেতুর সাথে আমি বঙ্গবন্ধুর ছবি একেছি। সেই ছবি সকলে দেখছেন,আমাকে ধন্যবাদ দিচ্ছেন। এতে আমার খুব আনন্দ হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
মনদীপ ঘরাই বলেন,পদ্মা সেতু নিয়ে সকল মহল উচ্ছাসিত। আমাদের শিশু ও কিশোরদের মনের আনন্দ ও ভাবনার প্রকাশ ঘটিয়েছে ছবি একে ও কবিতা লিখে। তা প্রর্দশনের জন্য দেয়ালে টাঙ্গানো হয়েছে।
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন,আমাদের সন্তানেরা ছবি একেছে পদ্মা সেতু নিয়ে। তাদের কল্পনাকে রুপ দিয়েছে কবিতার খাতায়। তাদের সে লেখা ও ছবি আমরা উপস্থাপন করেছি। পদ্মা সেতু নিয়ে তাদের যে কল্পনা ও স্বপ্ন ছিল তা তারা অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনার আগামি ২০৪১ সালের উন্নত বাংলাদেশের ভাবনার সাথে কিশোরদের ভাবনা এ ছবি ও কবিতায় ফুটিয়ে তুলেছে।
Write to Ratna Papia