Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

পদ্মা সেতুর দুই পাড়ে নবনির্মিত থানার উদ্বোধন

পদ্মা সেতুর দুই পাড়ের মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নবনির্মিত থানা দুটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল ৪ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ থানা দুটির উদ্বোধন করেন তিনি। এসময় পদ্মার পাড়ের সাধারণ মানুষের মাঝে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ তৈরী হয়।

এসময় পদ্মা সেতু উত্তর থানা উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ থেকে যুক্ত হন মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী, ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও ৩ আসনের সংসদ সদস্য অ্যাড মৃণাল কান্তি দাস।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লবসহ আরো অনেকেই।