শরীয়তপুরের শিমুলিয়া ও মাঝিকান্দি ফেরি রুটে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল দুই ফেরির সংঘর্ষে ১ জন গাড়ি চালক নিহত হয়েছে। একে আহত হয়েছে অন্তত ১৫ জন।
রবিবার (১৯ জুন) সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
ফেরির চালক ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, রাত থেকে ই পদ্মা নদীতে প্রচন্ড স্রোত ছিল। এই স্রোতের মধ্য দিয়ে ফেরি চালাচাল করছিল। ভোর রাতের দিকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল এই দুই ফেরির নিয়ন্ত্রণ রাখতে পারে নি। বেগম রোকেয়া ও সুফিয়া কামালের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড বেগে এ সংঘর্ষে দুইটি ফেরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ফেরিতে থাকা একজন গাড়ি চালক আহত হয়। আরেকজন চালক নদীতে পড়ে যায়। সংঘর্ষের পর দুই ফেরির নিজ গন্তব্যে পৌছে ফেরি থেকে যান বাহন ও যাত্রী নামান।
বেগম রোকেয়া ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, নদীতে অনেক স্রোত ছিল। জাজিরা পয়েন্টের কাছা কাছি মোড়ে আসলে স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি সুফিয়া কামালের সাথে আমার ফেরির মুখমুখী সংঘর্ষ হয়। এতে আমার ফেরিতে থাকা ৮ থেকে ১০ টি গাড়ির ক্ষতি হয়। এবং একজন ট্রাক চালক নিহত ও নদীতে পড়ে একজন নিখোজ রয়েছেন।
পদ্মায় দুই ফেরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ
বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামে দুটির ফেরি মধ্যে এ সংঘর্ষে হয়। এতে ঝালকাঠি জেলার পিকআপভ্যানের ড্রাইভার মোঃ খোকন নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বেশকিছু গাড়ি দুমড়ে মুচড়ে গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন মেসেজ হাওলাদার ট্রেডার্সের মালিক সমাদ হাওলাদার। এছাড়া কবি সুফিয়া কামাল ফেরির মাস্টার মো. হাসান নিশ্চিত করেছেন।