Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

জাজিরায় আলেম-ওলামাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

শরীয়তপুরের জাজিরায় স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে মসজিদের ইমাম, আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার প্রধান ও সূধীজনদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাজিরা থানা পুলিশের আয়োজনে (১৮-জুন) শনিবার বেলা ১১.০০ টার সময় জাজিরা থানা কমপ্লেক্সের মিলনায়তন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এসময় জাজিরা উপজেলার বিভিন্ন মসজিদের অন্তত কয়েকশত ইমাম, বিভিন্ন মাদরাসার প্রধান এবং জাজিরা উপজেলা ইমাম সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে জাজিরার বরেণ্য আলেম-ওলামাগনও উপস্থিত ছিলেন

মতবিনিময় সভায় উপস্থিত অতিথি ও আলেমগন পদ্মাসেতুর উদ্বোধনের ফলে আগত সুফল নিয়ে আনন্দ প্রকাশ পূর্বক পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধি ও জননিরাপত্তা বিষয়ে আলোচনা করেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

অনুষ্ঠানে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাইফুর রহমান, পিপিএম (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার)। এছাড়া জাজিরা উপজেলা ইমাম সমিতির সভাপতি ও জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আঃ রব হাসেমী সভায় উপস্থিত ছিলেন।