Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিকের মৃত্যু

রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে দূর্ঘটনায় আনোয়ার হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬জুন) রাত ১১ টার দিকে প্রকল্পের ভেতরে কর্মরত অবস্থায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মোসলেমপুর গ্রামের মৃত খান্নু সরদারের ছেলে এবং রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান স্কেম কোম্পানিতে কর্মরত শ্রমিক।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে আনোয়ার প্রকল্পের ভেতর কর্মরত ছিলেন। চুল্লিতে কাজ করার সময় অসাবধানতাবসত বুকের উপর ডিবি বক্স পরায় সে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আনোয়ারের স্ত্রী ও ১০ মাসের একটি কন্যা সন্তান আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম, তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।