Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

শরীয়তপু‌রে ইউ‌পি নির্বাচ‌ন দেখ‌তে এ‌সে প্রাণ গে‌লো যুব‌কের/

শরীয়তপুর সদর উপ‌জেলার চিত‌লিয়া ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে মামা বা‌ড়ি‌তে বেড়া‌তে এ‌সে সড়ক দুর্ঘটনায় শাওন বেপারী (২৮) না‌মে এক যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বুধবার (১৫জুন) বিকা‌লে শরীয়তপুর-মাদারীপুর সড়‌কের মোল্লাবা‌ড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে। এ ঘটনায় নিহ‌তের সা‌থে থা‌কা মাসুদ মোল্লা না‌মে আ‌রেকজন‌কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে।

নিহত শাওন বেপারী মাদারীপুর পৌরসভার পূর্বরা‌স্তি এলাকার সোনা‌মিয়া বেপারীর ছে‌লে। তার এক‌টি সাত মা‌সের কন‌্যা সন্তান র‌য়ে‌ছে। এছাড়া নিহত শাওন চিত‌লিয়া ইউ‌নিয়‌নের সদ‌্য নির্বা‌চিত আনারস প্রতি‌কের চেয়ারম‌্যান পদপ্রার্থী আব্দুস সালাম হাওলাদা‌রের সমর্থক ছি‌লেন।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, বুধবার (১৫ জুন) চিত‌লিয়া ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন অনু‌ষ্ঠিত হয়। নির্বাচ‌ন দেখ‌তে সকা‌লে মাদারীপুর থে‌কে শাওন বেপারী (২৮) চিত‌লিয়া গ্রা‌মে তারা মামা বা‌ড়ি‌তে (মু‌ন্সিবা‌ড়ি) বেড়া‌তে আ‌সেন। এরপর তারা সা‌থে মাসুদ মোল্লা না‌মে আ‌রেক যুবক‌কে নি‌য়ে নির্বাচনী বি‌ভিন্ন এলাকা ঘু‌রে দে‌খেন। পথম‌ধ্যে শরীয়তপুর-মাদারীপুর সড়‌কের চিত‌লিয়া গ্রা‌মে তি‌নি মোটরসাই‌কেল দুর্ঘটনার ‌শিকার হয়। ত‌বে শাও‌নের এই অসাভা‌বিক মৃত‌্যু নি‌য়ে তার স্বজনরা এখ‌নো নি‌শ্চিত ক‌রে কিছু বল‌তে পা‌রে‌নি।

পালং ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আক্তার হো‌সেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আজ চিত‌লিয়া ইউ‌পি নির্বাচ‌নের ডিউ‌টি‌তে ছিলাম। এক‌টি দুর্ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ পাঠাই। পু‌লিশ দুইজ‌নকে উদ্ধার ক‌রে শরীয়তপুর সদর হাসপাতা‌লে নি‌য়ে যায়। প‌রে চি‌কিৎসকরা একজন‌কে মৃত ঘোষনা ক‌রেন ও আ‌রেকজন‌কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড ক‌রেন। এঘটনায় নিহ‌তের মর‌দেহ ময়নাতদ‌ন্ত শে‌ষে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে। মৃত‌্যুর ঘটনায় পরবর্তী আইনআনুক ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।