সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন বিষয়ে হলেন যারা। শরীয়তপুর জেলার সদর উপজেলায় ১টি ও জাজিরায় ৬টি ইউনিয়ন পরিষদে ইভিএমে নির্বাচন সম্পন হয়েছে। এদিকে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন , জাজিরা উপজেলার বড় গোপালপুর, বিকে নগর, পূর্ব নাওডোবা, পালেরচর, বিলাসপুর ও কুন্ডেরচরসহ মোট ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া আনারস ইউনিয়নে আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচত হয়েছেন মোঃ সালাম হাওলাদার ,বড় গোপালপুর ইউনিয়নে আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান লিটু সরদার। বিকে নগর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এসকান্দার আলী ভূইয়া।
এছাড়া পূর্ব নাওডোবা ইউনিয়নে টেবিল ফ্যান প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আলতাফ হোসেন খান। তার পার্শ্ববর্তী পালেরচর ইউনিয়নে চশমা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আবুল হোসেন ফরাজী।
বিলাসপুর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুদ্দুস বেপারী। তার পার্শ্ববর্তী কুন্ডেরচর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আক্তার হোসেন বেপারী।