Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

পদ্মা সেতুতে আলো পদ্মা সেতুতে জ্বালানো হল সব কয়টি বিদ্যুতের খুঁটিতে

দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে নির্মাণ করা পদ্মা সেতুতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় পদ্মা সেতু বিদ্যুৎ কর্তৃপক্ষ এ মুল সেতুতে ৩২৮ টি ও ৮৭টি মোট ৪১৫টি ল্যাম্পপোস্টের লাইট এক সাথে পরীক্ষামূলক জ্বালিয়েছে।এর ফলে পদ্মা সেতুতে লাইট জ্বালানো কাজ সম্পন্ন করল সেতু বিভাগ।

আজ মঙ্গলবার জাজিরা ও মাওয়া প্রান্তে ১ থেকে ৪২ নম্বর পিলারে সন্ধ্যায় ৭টায় পরীক্ষামূলক জালানো হয়েছে।
পদ্মা সেতুর বিদ্যুৎ বিভাগ জানায়, আজকে জাজিরা ও মাওয়া দুই সাইটের ৪১৫ টি বাতি জ্বালানো কাজ সম্পন্ন হয়েছে। ১ থেকে-৪২টি পিয়ার পর্যন্ত ও দুই ভায়াডাক্টসহ। ২ ঘন্টা এই লাইটগুলো জ্বালিয়ে রাখা হয় ।
এর আগে ৪ জুন বিকেলে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। ওই দিন সেতুর ১৪ থেকে ১৯ নম্বর পিলারের মাঝামাঝিতে ২৪টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছিল।

এরপর ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে সেতুর সব কটি বাতি জ্বালানো হয়। তখন সেতুতে জেনারেটরের মাধ্যমে বাতি জ্বালানো হয়েছিল।

২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। ২৬ জুন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার হবে পদ্মা সেতু। করা পদ্মা সেতুতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় পদ্মা সেতু বিদ্যুৎ কর্তৃপক্ষ এ মুল সেতুতে ৩২৮ টি ও ৮৭টি মোট ৪১৫টি ল্যাম্পপোস্টের লাইট এক সাথে পরীক্ষামূলক জ্বালিয়েছে।এর ফলে পদ্মা সেতুতে লাইট জ্বালানো কাজ সম্পন্ন করল সেতু বিভাগ।

আজ মঙ্গলবার জাজিরা ও মাওয়া প্রান্তে ১ থেকে ৪২ নম্বর পিলারে সন্ধ্যায় ৭টায় পরীক্ষামূলক জালানো হয়েছে।
পদ্মা সেতুর বিদ্যুৎ বিভাগ জানায়, আজকে জাজিরা ও মাওয়া দুই সাইটের ৪১৫ টি বাতি জ্বালানো কাজ সম্পন্ন হয়েছে। ১ থেকে-৪২টি পিয়ার পর্যন্ত ও দুই ভায়াডাক্টসহ। ২ ঘন্টা এই লাইটগুলো জ্বালিয়ে রাখা হয় ।
এর আগে ৪ জুন বিকেলে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। ওই দিন সেতুর ১৪ থেকে ১৯ নম্বর পিলারের মাঝামাঝিতে ২৪টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছিল।

এরপর ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে সেতুর সব কটি বাতি জ্বালানো হয়। তখন সেতুতে জেনারেটরের মাধ্যমে বাতি জ্বালানো হয়েছিল।

২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। ২৬ জুন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার হবে পদ্মা সেতু।