Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

২৬ জুন থেকে পদ্মা সেতুতে গাড়ি চলবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ২৬ জুন থেকে পদ্মা সেতুতে গাড়ি

রবিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের ফেরিঘাটে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জনসভাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এই পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকেও অপমানিত হতে হয়েছে। সকল ষড়যন্ত্র ও বাঁধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো কারো কাছে মাথা নত করে নাই। তাঁর সততা, মেধা ও সাহসিকতার কারণেই আজ পদ্মা সেতু হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এস.এম কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপি,নাহিম রাজ্জাক এমপি শরীয়তপুর ৩, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান,  শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুনির চৌধুরী প্রমুখ।