Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

শরীয়তপুর আওয়ামীলীগের বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমপি মির্জা আজম বলেন, পদ্মা সেতু কাজ এখন সম্পূর্ণ। এখন উদ্ভোধনের অপেক্ষায়। এটা নির্মাণের শুরু থেকে জিয়া পরিবার তথা বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ছিল। এখন উদ্ভোধন করার আগ মূহুত্বে সেই ষড়যন্ত্রে আবারও লিপ্ত হয়েছে বিএনপি। পদ্মা সেতু নির্মানে আমাদের যেই অর্জন হয়েছে সেই অর্জনকে বিনষ্ট করার জন্য পাঁয়তারা করছে বিএনপি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্য করার জন্য হুমকি দিচ্ছে।
শনিবার (৪ জুন) বেলা ১২ টায় শরীয়তপুর সার্কিট আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এই কথা বলেন।
তিনি বলেন, আর ২১ দিন পর প্রাধানমন্ত্রী স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন করবে। এই উদ্ভোধন কে কেন্দ্র করে বিশাল একটি জনসভা করা হবে পদ্মার পাড়ে। এই জনসভায় দশ লক্ষ লোকের সমাগম করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। এখন বিএনপির মাথা পুরো নষ্ট হয়ে গেছে। তারা এখন উঠে পড়ে লেগেছে এটিকে নষ্ট করার জন্য। তারা আমাদের নেত্রী সম্পর্কে অশ্রাব্য ভাষায় বিভিন্ন কথা বার্তা বলছে। আমরা সে দিকে কান না দিয়ে পদ্মা সেতুর অর্জনকে  আরো উপরের দিকে করার লক্ষে দশ লক্ষ লোকের আয়োজনে জনসভা অনুষ্ঠিত করা হবে।
জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী, শরীয়তপুর -২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামিম, বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও শরীয়তপুর -১ আসনের সদস্য ইকবাল হোসেন অপু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে সহ জেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর মেয়রসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।