শরীয়তপুর জাজিরায় টেকসই ফসল উৎপাদন নিশ্চিতকরণে এবং আবহাওয়াগত সৃষ্ট বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, বজ্রপাত সহ নানা কারণে ফসলের ক্ষয়ক্ষতি হ্রাস করতে কৃষক সহ সেমিনারে অংশ গ্রহণকারীদের সচেতনতা সৃষ্টিতে সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, কৃষক কৃষাণী দের নিয়ে কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরন প্রকল্পের আওতায় জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি আবহাওয়া বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০ টায় উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে এ সেমিনার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার।
সেমিনার উপসহকারী কৃষি অফিসার মো. নজরুল ইসলামের উপস্থাপনায় আবহাওয়া বিষয়ক কারিগরি উপস্থাপনায় ছিলেন জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. ইদ্রিস মাদবর, জাজিরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জি এম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, জাজিরা উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার আকন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কেরামত আলী মোল্লা, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সেমিনারে বক্তারা কৃষকদের নিকট দ্রুত, নির্ভরযোগ্য, সময়োপযোগী আবহাওয়া তথ্য প্রদানের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে নানা কলাকৌশল নিয়ে আলোচনা করেন। সেই সাথে বর্তমান সরকারের কৃষি উন্নয়নে আবহাওয়া প্রকল্পের ভূমিকা এবং আরো গ্রহণ যোগ্য উপায়ে আগাম সতর্কসংকেত জানানোর পাশাপাশি বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন করে কৃষক সহ মানুষের জানমাল নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহবান জানান।
উল্লেখ্য : কৃষি আবহাওয়া প্রকল্পের মাধ্যমে কৃষকদের মোবাইল এসএমএস, ভয়েস মেইল, বুলেটিন প্রদান করে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসার গনের মাধ্যমে কৃষকদের সঠিক সময়ে ধান কাটা, সেচ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া অব্যাহত রয়েছে। কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরণ প্রকল্পের আওতায় জাজিরাতে একটি মিনি আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশন স্থাপন চলমান রয়েছে।