শরীয়তপুরের নড়িয়ায় পাচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাছেল বেপারী (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে । এ ঘটনায় শিশুর পরিবারকে মামলা না করে স্থানীয় ভাবে মিমাংসার জন্য চাপ দিচ্ছেন স্থানীয় ইউপি সদস্য জবেদ শেখ।
রাছেল বেপারী উপজেলা মোক্তারের চর ইউনিয়নের মুলপাড়া শের আলী মাদবর কান্দি গ্রামের রফিক বেপারী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকবার শিশুটিকে বিভিন্ন ভয় দেখিয়ে রাছেল ধর্ষণ করে। গত মঙ্গলবার দিনে রাসেল তার ঘরে নিয়ে আবারও ধর্ষণ করে। সেদিন রাতে পড়তে বসার সময় গোপন জায়গায় ব্যাথা করলে সেটা তার মাকে খুলে বলে। তার মা বিষয়টি যেনে স্থানীয়দের জানায়। স্থানীয়রা শুনে বিষয়টি মিমাংসা করার জন্য উঠে পড়ে লাগে। তাদের থানায় যেতেও নিষেধ করে। বুধবার রাতে শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভোক্তভোগীর মা বলেন, আমার মেয়ে ছোট। কয়েকদিন ধরে ই রাতে পড়তে বসলে পা সোজা করে বসে ঠিক মত বসতে পারে না। আমি জিগাসা করলে বলে আমি অসুস্থ কি হয়েছে জানতে চাইলে সে বলে আমাকে মারবা না। আমার মাথায় হাত দিয়ে বল আমার গলা কাটবা না। আমি তখন ঘাবরে যাই। বলি বল কি হয়েছে। তারপর ও বলে রাছেল কাকা আমাকে বলেছে সে যা করছে তা বললে আমার গলা কেটে ফেলবা তুমি। পরে সে সব কিছু ই খুলে বলে। আমি ঘটনা শুনি সাথে সাথে হাসপাতালে নিয়ে আসি। আমার মেয়ে আমাকে বলেন রাসেল সুযোগ পেলে ই তাকে ধর্ষণ করত।
ভোক্তভোগীর দাদা বলেন, স্থানীয় মেম্বার জাবেদ শেখ, আবুল হোসেন মোল্লা, সবুজ খান সহ বেশ কয়েকজন আমার কাছে আসে। তারা এটা স্থানীয় ভাবে মিমাংসা করবে। এটা নিয়ে কোথাও যাওয়া লাগবে না। যেয়েও কোন লাভ হবে না। আমরা এটার সব করে দিব।
তবে বিষয় টি অস্বীকার করে মোক্তারের চর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাবেদ শেখ বলেন, আমি এটার জন্য সব কিছু করবো। এখন থানায় পাঠাবো। তারা যা করার করবে আমি তাদের পাশে আছি।
নড়িয়া থানা অফিসার্স ইনচার্জ মাহবুব আলম বলেন, এ বিষয় এখনও আমার কাছে কেউ আসে নি। তবে লোক মারফত ঘটনা টি আমি শুনেছি। আমার কাছে আসলে আমি ব্যবস্থা শ্রহণ করব।