স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি ও জনসভাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে জাতীয় সংসদের চীফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি বিএম মোজাম্মেল হক, পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপিসহ প্রতিনিধি দলের সদস্যরা পদ্মা সেতু এলাকা ঘুড়ে দেখেন এবং বাংলা বাজার ফেরী ঘাটের জনসভাস্থল ঘুরে দেখে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এসময় আফম বাহাউদ্দিন নাসিম বলেন, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন শেষে বাংলাবাজার ফেরী ঘাটে জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এ অঞ্চলে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আশা করছি জনসভায় দশ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে লক্ষ লক্ষ মানুষে সে দিন জনসভায় যোগদিবে। আমরা জনসভাকে সফল করতে সর্বাত্তক কাজ করে যাচ্ছি।