নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারীতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে । এ লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোট নেয়া হবে এমন খবর প্রচারিত হচ্ছে। তা নিয়ে বিভিন্ন আলোচনা,সমালোচনা হচ্ছে। পক্ষে-বিপক্ষে কথাবার্তা হচ্ছে। তা আমরা পরীক্ষা-নিরিক্ষা করছি । ইভিএমে ভোট গ্রহন করার বিষয়টি এখনো চুরান্ত নয়। কোন সিদ্ধান্তই নেয়া হয়নি। এক সাথে ৩০০ আসনে ইভিএমে ভোট নেয়ার সক্ষমতা-সামর্থ ও প্রস্তুতি এই মুহুর্তে ইসির নেই। যাও ১২০ হতে ১৩০টি আসনের ভোট করার মত আছে,সেই মেশিন গুলোই যে সঠিক সেটা যাচাই-বাছাই করার জন্য আমরা সকল পক্ষের সাথে কথা বলব।
বিভিন্ন দলের কথা শুনব। তারা কি মত দেন। তারা যদি বলেন ইভিএমে সমস্যা, তাহলে বলব
মনোনিত একপার্ট (বিশেষজ্ঞ) টিম দিয়ে পরীক্ষা করুন। ত্রুটি ধরিয়ে দেন। আর ক্রুটি না থাকলে সার্টিফিকেট দেন। সেখানে যে ত্রুটি দেখা দেবে তা সমাধান করে সিদ্ধান্ত নেয়া হবে ইভিএমে ভোট নেয়া হবে কিনা।
শুক্রবার শরীয়তপুরে ভোটার তালিকা হালনাগাদ ও স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এ সকল কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয়। জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক সাবেদুর রহমান,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুকী,পৌর মেয়র পারভেজ রহমান,জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান প্রমূখ।
আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়ে কমিশনের কি উদ্যোগ রয়েছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন,কোন রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়া তাদের একতিয়ার। নির্বাচনে আনা বা না আনা আমাদের বিষয় না। তার পরও প্রত্যেক দলকে আমরা আমন্ত্রন জানাবো। একবার না,একাধিক বার আমন্ত্রন জানাবো। আসবে-কি আসবে না সেটা এই মুহুর্তে বলা যাবে না। এটা বলা সঠিক হবে না। তারা বলছেন,কিন্তু পরিস্থিতি কি হয়। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। পরিস্থিতি কখন কি হয় কেউ বলতে পারবে না। আমাদের দায়িত্ব হচ্ছে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের সাথে আলোচনা করব। একবার নয়,যতবার প্রয়োজন ততবার আলোচনা করব। আলাপ করে তাদের সমস্যাগুলো শুনব। সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আমরা লক্ষ্য রাখছি,শুনছি সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে কি বলা হচ্ছে। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। নির্বাচনে কে আসল,কে আসল না সেটা আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় নয়। কেউ যদি না আসে তার জন্যতো নির্বাচন বন্ধ থাকতে পারবে না। নির্বাচন বন্ধ থাকলে গনতন্ত্র বিপন্ন হবে। আমরা চাইব সর্বচ্চ সংখ্যক দল নির্বাচনে অংশগ্রহন করুক। অংশগ্রহনমুলক নির্বাচন আমরা করব। সেই প্রচেষ্টা ইসির থাকবে।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে তিনি বলেন,এটা আমাদের প্রথম টেষ্টকেস। কুমিল্লার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হবে। নির্বাচনের আগের দিন থেকে সেখানে সিসি ক্যামেরা কাজ করবে।
কমিশনের নিরপেক্ষতা নিয়ে মন্তব্য করে বলেন,আগের কমিশনে ভেতরে একরকম কথা হত। আর বাহিরে এসে কোন সদস্য বিপরিতমুখী উল্টা-পাল্টা কথা বলতেন। এই কমিশনে সেটা হবে না। এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনারই সব বলবেন।